সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শীঘ্রই সমাবর্তন পেতে যাচ্ছে বাকৃবি শিক্ষার্থীরা

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ১০.২১ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের অপেক্ষার প্রহর শেষ হতে চলল। অপেক্ষার প্রহর পেরিয়ে দীর্ঘ ছয় বছর পর অষ্টম সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বছরের ফেব্র“য়ারি মাসের ২য় অথবা ৩য় সপ্তাহে অষ্টম সমাবর্তনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবর্তনে স্নাতক পর্যায়ে ২০১৪ সালের জানুয়ারি-জুন সেমিস্টার থেকে ২০২১ সালের জানুয়ারি-জুন সেমিস্টার পর্যন্ত যারা গ্রাজুয়েট হয়েছেন সবাই অংশ নিতে পারবেন। এছাড়াও স্নাতকোত্তর পর্যায়ে ২০১৪ সালের জানুয়ারি-জুন সেমিস্টার থেকে ২০২২ সালের এপ্রিল-সেপ্টেম্বর সেমিস্টার পর্যন্ত যারা ডিগ্রি লাভ করেছেন তারা অংশ নিতে পারবেন। এদিকে পি.এইচ.ডি. পর্যায়ে যেসব শিক্ষার্থী ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত মূল সার্টিফিকেট গ্রহণ করেননি তারা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণকারী আগ্রহী শিক্ষার্থীরা https://bau.edu.bd/convocation লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। এর আগে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়টির সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com