সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রকাশিত সংবাদের প্রতিবাদে থানায় ডাইরি

  • আপডেট সময় শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১১.৩৪ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধঃ প্রকাশিত সংবাদের প্রতিবাদ,আমি হাজী মোঃ জহিরুল আলম, সভাপতি পূর্ব সুন্দবী পাড়া মহল্লা কমিটি এবং ২৬ নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। আমি স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ও মহল্লা কমিটির পক্ষ থেকে সামাজিক বিষয়ে এলাকার যে কোন উন্নয়নে কাজ করি। এলাকার কবরস্থান এর সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে পূর্ব সুন্দবী পাড়া মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিগত ২০ ডিসেম্বর ২০১০ ইংরেজী তারিখে স্থানীয় সাংসদ ও মাননীয় মন্ত্রী জনাব আফছারুল আমীন, মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষ্ণ করে লিখিত আবেদন করি কবরস্থান সংস্কারের পক্ষে অনুমতি প্রাপ্ত হই। এভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে প্রতিবছর আমরা কবরস্থানের পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়ে থাকি। সম্প্রতি স্থানীয় একটি কুচক্রী মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য মহল্লার কমিটিকে বিভিন্ন অবৈধ প্রস্তাবে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে বিগত ২১ নভেম্বর ২০২২ ইংরেজী তারিখে “আলোকিত চট্টগ্রাম” নামক অনলাইন পোর্টালে আমার ছবি ব্যাবহার করে ‘সেই জহিরুল-যুবলীগ নেতার তকমায় হালিশহরে ক্ষমতার জোর’ শিরোনামে মানহানিকর মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। বস্তনিষ্ঠ নয় এবং তথ্যবিহীণ মনগড়া বানোয়াট ভিত্তিহীন বিষয়ে আমার ছবি ব্যবহার করে দেশব্যাপী আমার সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে এবং মোটা অংকের লেনদেন করে এই ধরনের বানোয়াট গল্প সাজিয়ে দেশ ব্যাপী অপপ্রচার চালিয়ে আইনগতভাবে অপরাধ করেছে “আলোকিত চট্টগ্রাম” নামক অনলাইন পোর্টালের সম্পাদক ও রিপোর্টার। তাদের প্রচারিত সংবাদটি আমার নজরে এসেছে। সংবাদটিতে দুইজন বীর মুক্তিযোদ্ধার কবর নিয়ে উস্কানিমূলক তথ্যদিয়ে এই ব্যাপারে সম্মান হানিকর ও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে সারা দেশ জুড়ে একটি স্পর্শকাতর বিষয়ের উপরে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় প্রকাশ্যে ও অগোচরে নিয়মিত লিপ্ত রয়েছে। সংবাদপত্রে মিথ্যা তথ্য দিয়ে মানহানিকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত স্থানীয় আবিদা সুলতানা এবং তার স্বামী নাসির আহম্মদ প্রকাশ গাঁজা নাসিরের অপপ্রচারের বিরুদ্ধে হালিশহর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি এ হেন জঘন্যতম অপরাধের তীব্র নিন্দা জানাই এবং স্থানীয় ও দেশ জুড়ে আমার মানহানিকর পরিস্থিতি সৃষ্টি করায় সাংবিধানিক ভাবে মাননীয় আদালতের শরণাপন্ন হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com