সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি এবার ক্ষমতায় আসলে; বাংলাদেশটা গিলে খাবে: সেতুমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১০.৫৯ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এবার ক্ষমতায় আসলে; বাংলাদেশটা গিলে খাবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে স্বাধীনতার চেতনাকে ধুলায় মিশিয়ে দিয়েছে। স্বাধীনতার আদর্শকে পদদলিত করেছে। ক্ষমতায় থাকতে গণতন্ত্র গিলেছে; বিদ্যুৎ গিলে খেয়েছে; এবার ক্ষমতায় আসলে; পুরো বাংলাদেশটাকে গিলে খাবে।
আজ যশোর স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির বক্তৃতা করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি বেঈমানের দল; খুনির দল, তারা এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বড় লোকের বাড়িতে কুকুর থাকে আর দরজায় লেখা থাকে কুকুর হতে সাবধান। ঠিক তেমনি এখন বিএনপি হতে সাবধান। বিশ^াস ঘাতকের অপর নাম জিয়াউর রহমান।
তিনি বলেন, পলাশী যুদ্ধের সেনাপতি ছিল ইয়ার লতিফ আর ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যকান্ডের সেনাপতি ছিল জিয়াউর রহমান।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র হত্যাকারী বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায়না। বিএনপি কোন মুখে গণতন্ত্র, আইনের শাসন, নির্যাতনের কথা বলে!
তিনি বলেন, ‘কষ্ট মানুষের আছে। শেখ হাসিনা নিজেও কষ্ট পাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি ক’ঘন্টা ঘুমান? বললেন, ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা। আমরা ভাগ্যবান পঁচাত্তর পরবর্তীকালে বাংলাদেশে এত ভালো-সৎ মানুষ, রাজনীতিতে এত পরিশ্রমী মানুষ আর একজনও আসেনি। কাজেই বাংলাদেশকে বাচাঁতে হলে আওয়ামী লীগকে বাচাঁতে হবে, আর শেখ হাসিনাকে বাচাঁতে হবে। আগামী নির্বাচনে নৌকা বিজয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।’ নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এবার আগুন সন্ত্রাস করতে আসলে আমরা ছাড় দেবনা। ওদের অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এমপির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দীন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম, আমিরুল ইসলাম মিলন এমপি, ইকবাম হোসেন অপু এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী পারভীন জামান কল্পনা, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন, ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্ পরশ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যুবমহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, শেখ আফিল উদ্দিন  এমপি, কাজী নাবিল আহমেদ এমপি,  মেজর জেনারেল (অব) ডা. নাসির উদ্দিন এমপি ও ছাত্রলীগর সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com