সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শুরু হচ্ছে রাধারমণ লোকসঙ্গীত উৎসব

  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৯.২৫ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র আয়োজিত তিন দিনব্যাপী রাধারমণ লোকসঙ্গীত উৎসব এবার হবে বাংলা একাডেমির নজরুল মঞ্চে। ২৫-২৭ নভেম্বর উৎসবে পরিবেশিত হবে হাওর অঞ্চলের লোক গান। প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে অনুষ্ঠান শুরু হবে। উৎসব উদ্বোধন করবেন সুনামগঞ্জের প্রখ্যাত কীর্তনীয়া যশোদা রানী সূত্রধর। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।এবারের উৎসবের স্লোগান- ‘রাধারমণ কমপ্লেক্স নির্মাণ সময়ের দাবি’। গত বুধবার ঢাকায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানায় আয়োজক সংগঠন৷ রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সভাপতি মাহমুদ সেলিম, সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়সহ সংগঠনের অন্যান্য নেতারা বক্তব্য দেন। লিখিত বক্তব্যে বলা হয়, “গত ১১ বছর আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠেই উৎসবের আয়োজন করতাম। এবার আমাদেরকে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি। বলা হয়েছে, এশিয়ান আর্ট ফেস্টিভ্যালের জন্য এক মাস আগে থেকেই মাঠে প্রস্তুতির কাজ চলবে। তাই আমরা দীর্ঘ ১১ বছরে গড়ে ওঠা ঐতিহ্যের স্থানটি পরিবর্তন করতে বাধ্য হই। এবারের উৎসবটি আমরা আয়োজন করছি বাংলা একাডেমির নজরুল মঞ্চে।”গত বছর থেকে রাধারমণের নামে আয়োজিত এই উৎসবের পরিসর আরও বাড়ানো হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সৈয়দ শাহনূর, রাধারমণ, শেখ ভানু, হাছন রাজা, ফকির দীন হীন, মনমোহন দত্ত, আরকুম শাহ, উকিল মুন্সি, দীন শরৎ, জালালউদ্দিন খাঁ, অখিল ঠাকুর, শাহ আবদুল করিম, দুর্বিন শাহ, অমর শীল, কফিলউদ্দিন সরকার, বিজয় সরকার, রশীদ উদ্দিনের গান উৎসবে যুক্ত করা হয়েছে। শুক্রবার উৎসবের উদ্বোধনী দিন দলীয় সঙ্গীত পরিবেশন করবে গানের দল ‘নিবেদন’। এছাড়া একক কণ্ঠে গান পরিবেশন করবেন অণিমা মুক্তি গোমেজ, আবুবকর সিদ্দিক, তুলিকা ঘোষ, শুভ বণিক, শাহনাজ বেলী, বাউল হারুনসহ অনেকে। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি থাকবেন রামেন্দু মজুমদার, কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি মিনার মনসুর। আলোচক থাকবেন গবেষক সুমন কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য দেবেন রজত বরণ দত্ত। স্বাগত বক্তব্য দেবেন বিশ্বজিৎ রায় এবং সভাপতিত্ব করবেন মাহমুদ সেলিম। উৎসবের দ্বিতীয় দিন দলীয় সঙ্গীত পরিবেশন করবে ‘ফোক বাংলা’। নৃত্য পরিবেশন করবে বেণুকা ললিতকলা একাডেমি। একক গান পরিবেশন করবেন বাউল আব্দুর রহমান, রণেশ ঠাকুর, চন্দনা মজুমদার, শাহানা আক্তার, সেলিম চৌধুরী, সুমনা দাস, বাউল সিরাজউদ্দিনসহ অনেকে। উৎসবের সমাপনী দিন বিশেষ অতিথি থাকবেন আওয়ামী সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ম হামিদ, রফিকুল ইসলাম, ঝুনা চৌধুরী, কবি শামীম রেজা। সভাপতিত্ব করবেব অভিজিৎ চৌধুরী। সমাপনী আয়োজনে দলীয় সঙ্গীত পরিবেশন করবে লোকাঙ্গণ৷ নৃত্য পরিবেশন করবে নৃত্যাক্ষ। একক সঙ্গীত পরিবেশন করবেন বাউল বসিরউদ্দিন, সূর্যলাল, শিশির অধিকারী, সুনীল কর্মকার, রেখা বেগম, নারায়ণচন্দ্র শীলসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com