সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরের ঘটনা‌টি সাজা‌নো, বানা‌নো, বাস্তবে সত্য নয় : সেতুমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬.৪৭ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের এম‌পি বলেছেন, শেখ হাসিনার মত নেতা না থাকলে এ দেশে উন্নয়ন হয় না প্রমাণিত সত্য।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, গতকাল সিলেটের সমাবেশের সাথে ঢাকার উত্তরার সমাবেশ মিলিয়ে দেখুন বাকিটা নির্বাচনে।

ওবায়দুল কা‌দের ব‌লেন, বাঞ্ছারামপুরের ঘটনা‌টি সাজা‌নো, বানা‌নো, বাস্তবে সত্য নয়।

কুমিল্লা সেনানিবাসে সোমবার বিকেল ৩টায় শুরু হয় সশস্ত্র বাহিনী দিবস ২০২২। দিবসটি উপলক্ষে কুমিল্লা সেনানিবাস এম আর চৌধুরী প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের এম‌পি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলার এরিয়া কমান্ডার ৩৩ পদাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মাইনুর রহমান, বীর মু‌ক্তি‌যোদ্ধা এড আবুল হা‌শেম খান এম‌পি, রা‌জি মোহাম্মদ ফখরুল এম‌পি, না‌সিমুল আলম নজরুল এম‌পি, ডা. প্রাণ গোপাল দত্ত এম‌পি, ‌নিজাম উদ্দিন হাজারী এম‌পি, এইচএম ইব্রা‌হিম এমপি, বদরু‌দ্দোজা ফরহাদ হো‌সেন এম‌পি, আঞ্জুম সুলতানা এম‌পি, এ‌্যারোমা দত্ত এম‌পি, উম্মে ফা‌তেমা নাজমা বেগম শিউলি এম‌পি, ফ‌রিদা আলম সাকী এম‌পি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com