সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউরোপ থেকে আসা অধিকাংশ ফ্লাইটের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা

  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৩.৩৭ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

ইউরোপ থেকে আসা অধিকাংশ ফ্লাইটের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা গত মধ্যরাত থেকে কার্যকর হয়েছে । প্রাণ নাশক করোনাভাইরাসের সঙক্রমণ রোধের জন্য যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নিয়েছে।

গত বুধবার ওভাল অফিস থেকে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা করেন।এক মাস ব্যাপী এই নিষেধাজ্ঞায় ব্রিটেন ও আইয়ারল্যান্ড ছাড়া ইউরোপের ২৬টি দেশের অধিকাংশ বিদেশি যাত্রীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ট্রাম্পের ঐ ঘোষণার সময়ে আমেরিকান এবং আমেরিকার স্থায়ী বাসিন্দা, যারা কিনাট্রাম্পের ঐ ঘোষণার সময়ে বিদেশে ছিলেন, তাঁরা গোড়াতে এ ব্যাপারে নিশ্চিত ছিলেন না যে শুক্রবারের পর থেকে তাদেরকে দেশে ফিরে আসতে দেয়া হবে কিনা।

তাঁদেরকে এই নিষেধোজ্ঞার আ্ওতায় আনা হয়নি তবে প্রেসিডেন্টের ঐ ভাষণে তাৎক্ষণিক ভাবে এটা পরিস্কার ছিল না। অনেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবার আগেই দেশে ফিরে আসার ফ্লাইট বুক করতে হিমসিম খাচ্ছিলেন।

ট্রাম্প কোন ইউরোপীয় কর্মকর্তার সঙ্গে পরমার্শ না করেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ,” Ursula von der Leyen এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট Charles Michel, এক যৌথ বিবৃতিতে বলেন যে যুক্তরাষ্ট্র যে কোন রকম সলাপরামর্শ না করেই এক তরফা ভাবে এই নিষেধাজ্ঞা জারি করেছে, সেই বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন সমর্থন করে না। তাঁরা বলেন করোনা ভাইরাস হচ্ছে বিশ্বব্যাপী এক সংকট যা কোন বিশেষ মহাদেশের মধ্যে সীমিত নয় এবং এর মোকাবিলার জন্য প্রয়োজন সহযোগিতা এক তরফা কোন সিদ্ধান্ত নয়।

ইউরোপ থেকে ফিরে আসা সব আমেরিকানকে ১৪ দিনের জন্য স্বেচ্ছা কোয়ারান্টাইনে থাকতে বলা হবে যাতে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com