সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় স্কুল পড়ুয়া ছাত্রি ধর্ষণের শিকার

  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০, ১.৫৭ পিএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর দাদার বাড়ী হতে নানারবাড়ী কুন্দেরপাড়া যাওয়ার পথে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের স্বীকার  হয়েছে বলে খোজঁ নিয়ে জানা গেছে।
এলাকাবাসি ও ভিকটিমের তথ্য সুত্রে জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের এক স্কুল পড়ুয়া সপ্তম শ্রেণীর ছাত্রী শুক্রবার বিকাল তার দাদারবাড়ী রসুলপুর গ্রাম হতে কুন্দারপাড়া নানার বাড়ীতে যাওয়ার সময় নৌকা ধরার জন্য খেয়া ঘাটের দিকে রওনা হলে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া বালাসি ঘাট গ্রামের সাজু মিয়ার পুত্র কালাম (২৫) তার আরো ৩ সহযোগীসহ মেয়েটিকে জোর পূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষন করে। পরে ধর্ষিতার আত্মচিৎকারে রসুলপুর গ্রামের মশিউর ও সবুজ এগিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, আমি এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষাসহ চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান আছে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে ফুলছড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিএম সেলিম পারভেজ ঘটনার দিন আজ শুক্রবার রাত ১১ ঘটিকা দিকে ধর্ষিতা মেয়েটিকে দেখতে কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর গ্রামে উপস্থিত হন বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com