সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হালিশহর একাদশ ক্লাবের কিশোর ফুটবল টিমের অনুশীলন উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৮.২১ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

 

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাবের আওতাধীন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির কিশোর ফুটবল টিমের অনুশীলন উদ্বোধন করা হয়েছে শনিবার।

৩৯নং ওয়ার্ডস্থ সিডিএর বালুর মাঠে ১৯নভেম্বর, শনিবার বিকেলে ক্লাবের আহবায়ক ও সংগঠক মুঃবাবুল হোসেন বাবলার সভাপতিত্বে কিশোর ফুটবল টিমের অনুশীলন উদ্বোধনী অনুষ্ঠান ও পরিচিত সভায় উদ্বোধক অতিথি ছিলেন সাবেক তারকা ফুটবলার ও সানফ্লাওয়ার ক্লাবের সভাপতি মাহাবুব এলাহি।

এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের ফুটবল উপ-কমিটির সহ সভাপতি মোঃ নুরুল আমিন সোহেল,ক্লাবের প্রবীন উপদেষ্টা মোঃ ইলিয়াছ, উপদেষ্টা সদস্য মোঃ দেলোয়ার আমিন হারুন,একাডেমির পরিচালক সদস্য, পুলিশ অফিসার(এস.আই) মোঃ শফিক উদ্দিন,ক্লাবের ফুটবল উপ-কমিটির সহ-সভাপতি ও পরিচালক মোঃ আকতার হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান,সিনিয়র ডিভিশন লিগের ফুটবলার মোঃ ফারুখ,ফুটবল সম্পাদক মোঃমুজিবুর রহমান,সহকারী কোচ-মোঃ আসলাম ও মোঃ মামুনুর রশিদ(মামুন),সহকারী টিম ম্যানেজার সাজ্জাদ হোসেন।
টিমের সমন্বয়কারী মোঃ রাহাত হাসান ও আমীর হোসেন খন্দকার উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে সিনিয়র ও কিশোর টিমের সদস্যরা আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে অতিথিরা একাডেমী –ক্লাব খেলোয়াড়দের সাথে পরিচিতি হন ও প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com