সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জেলেন্সকি খেরসনে ইউক্রেনীয় সৈন্যদের পরিদর্শন করেছেন

  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১২.১৩ এএম
  • ২১১ বার পড়া হয়েছে

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার ইউক্রেনের সদ্য মুক্তিপ্রাপ্ত শহর খেরসনে সৈন্যদের উদ্দেশ্যে বলেন, ইউক্রেন “শান্তির জন্য প্রস্তুত, আমাদের সারা দেশের শান্তির জন্য প্রস্তুত।

দক্ষিণ-পূর্ব শহর থেকে রুশ সৈন্যরা পিছু হটে যাওয়ার মাত্র কয়েক দিন পরেই খেরসনে রাষ্ট্রপতির উপস্থিতি ঘটে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন সম্পর্কে টুইটারে পোস্ট করা একটি গোয়েন্দা আপডেটে বলছে, “শীতকাল রাশিয়ান এবং ইউক্রেনীয় উভয় বাহিনীর জন্য সংঘাতের অবস্থার পরিবর্তন আনবে।”

প্রতিবেদনে বলা হয়েছে, “দিনের আলো ৯ ঘন্টারও কম হবে, গ্রীষ্মের যা ১৫-১৬ ঘন্টা থাকে। এর ফলে কম আক্রমণাত্মক এবং আরও স্থির প্রতিরক্ষামূলক ফ্রন্টলাইন হয়। নাইট ভিশন সক্ষমতা একটি মূল্যবান শক্তি।, রাতে লড়াই করার অনিচ্ছাও বেড়ে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, “সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত গড় উচ্চ তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শূন্যে নেমে আসবে। শীতকালীন আবহাওয়ার পোশাক এবং বাসস্থানের অভাবের কারণে প্রচন্ড ঠাণ্ডার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। উপরন্তু, ‘গোল্ডেন আওয়ার’ উইন্ডোটি যা গুরুতর আহত সৈনিককে বাঁচানোর জন্য থাকে, তার সময় প্রায় অর্ধেকে কমে আসে, যার ফলে শত্রুর সাথে যোগাযোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।

জেলেন্সকি, রবিবার, তার প্রতিদিনের ভাষণে ইউক্রেনীয়দের স্মরণ করিয়ে দেন , “খেরসন অঞ্চলের পরিস্থিতি এখনও খুব বিপজ্জনক” ভুলে যাবেন না। প্রথমত, মাইন রয়ে গেছে,… আমি খেরসনের সকল বাসিন্দাকে ভীষণ ভাবে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

প্রেসিডেন্ট বলেন, ‘’খেরসন অঞ্চলে রাশিয়ান সেনাবাহিনী দেশের অন্যান্য অঞ্চলের মতো একই রকম নৃশংসতা পেছনে ফেলে গেছে যেখানে তারা প্রবেশ করতে সক্ষম হয়েছে। আমরা প্রত্যেক খুনীকে খুঁজে বের করে বিচারের আওতায় আনব। কোন সন্দেহ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com