সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইউক্রেনকে ক্ষতিপূরণ দিতে রাশিয়ার প্রতি জাতিসঙ্ঘের আহ্বান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ১১.৫৬ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসী অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করতে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ একটি রেজুলেশন অনুমোদন করেছে। এই প্রস্তাবনায় যুদ্ধের সময় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য রাশিয়াকে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে।
১৪ নভেম্বর (সোমবার) পরিষদের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ৯৪টি রাষ্ট্রের ভোটে এই রেজুলেশনটি পাস হয়। এত বলা হয়, ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ দখল করে নেয়ার জন্য রাশিয়াকে অবশ্যই তার আন্তর্জাতিকভাবে করা ভুল কাজের জন্য আইনগত দায় বহন করতে হবে আর এর মধ্যে রয়েছে হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা। খবর আল-জাজিরার।
এই প্রস্তাবনার বিপক্ষে রাশিয়া, চীন ও ইরানসহ ১৪টি দেশ ভোট দেয়। ভোটপ্রদানে বিরত থাকে ৭৩টি দেশ, এর মধ্যে আছে ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে সব সদস্যরাষ্ট্রই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে আনা ইউক্রেন সম্পর্কিত পাঁচটি রেজুলেশনের মধ্যে এটিই সবচেয়ে কম সমর্থন পেল। তবে এবার এই রেজুলেশনে ক্ষয়ক্ষতি, প্রাণহানি ও আহতদের জন্য ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থাসহ একটি আন্তর্জাতিক পদ্ধতি প্রতিষ্ঠার বিষয়ে স্বীকৃতি দেয়া হলো।
এই খসড়ায় সদস্য দেশগুলোকে ইউক্রেনের সহায়তায় একটি আন্তর্জাতিক রেজিস্টার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যেখানে ইউক্রেনবাসী বা দেশটির সরকারের প্রতি রাশিয়ার করা কোনো ধ্বংসাত্মক কাজ, আহত অথবা নিহতের বিষয়ে সবধরনের দাবি লিপিবদ্ধ করা হবে।
কয়েক মাস খেরসন শহরটি নিজেদের দখলে রাখার পর সেখান থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের পর এই রেজুলেশনটি পাস হলো। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই শহরটি সফর করেন এবং এই অঞ্চল জুড়ে রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন।
সেপ্টেম্বরের শেষভাগে জাতিসঙ্ঘের একটি কমিশন তাদের তদন্ত রিপোর্টে জানায় যে, ইউক্রেনে রাশিয়ার সশস্ত্র বাহিনীর মাধ্যমে সংঘটিত বেশ কিছু যুদ্ধাপরাধের নজীর তারা পেয়েছেন আর এর মধ্যে রয়েছে যৌন ও লিঙ্গ সম্পর্কিত বেশ কিছু সহিংসতার ঘটনা।
এদিকে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোটো ক্ষমতার কারণে জাতিসঙ্ঘের সবচেয়ে শক্তিশালী সংস্থাটি কোনো ব্যবস্থা নিতে না পারলেও সাধারণ পরিষদে নেই ভেটো প্রদানের ক্ষমতা। রাশিয়ার আগ্রাসনের পর সাধারণ পরিষদে এর আগে দেশটির তৎপরতার সমালোচনা করে চারটি রেজুলেশন গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com