সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপির ভেতরে গণতন্ত্রের চর্চা নেই তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে :সেতুমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৮.৫৮ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ক্ষমতার কোনো মোহ নেই, জনগণ চাইলে ক্ষমতায় থাকবে না হয় থাকবে না।

আওয়ামী লীগ নয়, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের দুর্বল করে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ ঈর্ষান্বিত’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসুন, তখন দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি।

‘দেশে গণতন্ত্র নেই’- বিএনপি মহাসচিবের এ অভিযোগের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই তারা কীভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে ?

দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির নেতাদের ফেসবুকে প্রচার বাড়ানোর নির্দেশনা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যেভাবে ফেসবুকে অপপ্রচার করছে, তার জবাব দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com