মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কেন্দুয়ায় স্কুল ছাত্র হত্যা মামলায় দুই আসামী সহ ৬ জন আটক

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৪.৫৭ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় স্কুলছাত্র নয়ন হত্যা মামলার ২ আসামী ও ওয়ারেন্টভুক্ত ৪ জন সহ ৬ জনকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন জানান, কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পানগাও গ্রামের অটোচালক আঃ ওয়াদুদের ছেলে স্কুলছাত্র নয়ন (১২) এর নৃশংস হত্যা মামলায় এজাহার ভুক্ত ২নং ও ৩ নং দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

হত্যা মামলার আটককৃত আসামীরা হলেন আবু রায়হান (২২) পিতা আব্দুর রাজ্জাক ও আসাদুল হক (২৪) পিতা লিটন মিয়া। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মোহাম্মদ আলী জানান, হত্যা মামলার ২ আসামী আবু রায়হান ও আসাদুল হককে ৭ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার নেত্রকোনা আদালতে সোর্পদ করা হয়েছে।

এছাড়াও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেনের (পিপিএম) এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামীদের আটক করা হয়। ওয়ারেন্টভুক্ত আসামীরা হলেন উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আবাস উদ্দিনের ছেলে মুসলেম উদ্দিন ও সাইদুল হক, বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে মাজহারুল ও রনিকে আটক করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com