সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনও ভালো আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৫.৩৮ পিএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কঠিন সময় পার করলেও পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনও ভালো আছে। আতঙ্কিত হওয়ার সময় আসেনি।

তিনি বলেন, মালিক-শ্রমিক সবাই বাস্তবতা জানেন। ইউক্রেনে পৃথিবীর ১০ শতাংশ খাদ্য উৎপাদন হয়, অথচ সেখানে যুদ্ধ চলছে। বাস্তব অবস্থাটা পরিষ্কার করে আপনারা সবাইকে জানান দিন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, শিল্প পুলিশ সব সময় শিল্পখাতের নিরাপত্তায় সজাগ আছে। তারা শিল্প মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে। বেসরকারি শিল্পখাতে এখন অগ্রগতি হয়েছে। শিল্প পুলিশ কাজ করছে বলেই আজ শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রয়েছে।

তিনি বলেন, ঢাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের ইচ্ছে নেই। রাজধানীতে আর লোক বাড়ানো যাবে না। ঢাকা থেকে বহুল শ্রমের শিল্পপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com