সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৭.২৭ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, রাস্তাঘাট বন্ধ করে সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিএনপি রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষ নিয়ে সমাবেশ করবে। তারা সেখানেই সরকার গঠন করবে বলে শোনা যাচ্ছে। কিন্তু রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করলে; জনগণের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।
দেশের জনগণ শেখ হাসিনার সরকারকে ভালবেশে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, পেশিশক্তি কিংবা বন্দুকের নলের যাহায্যে নয়; জনগণের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।
বুধবার দুপুরে মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে আসমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে ৫দিন ব্যাপী ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি চিকিৎসা ও অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ^াস করেন। এজন্যই দেশের সবখানেই একটি কথা শোনা যায়, শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে; দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে বিজয়ী করবেন।
সারা বাংলাদেশের আলোকিত মানুষ অন্ধকারে থাকতে চায় না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। তাদের ধারণা ছিল; বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে থাকবে, সেই ঘুঁড়ে দাঁড়াবে। ইতিহাসে এমন হত্যাকান্ড আর একটাও নেই। যেখানে শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়। তাকে দেশের জন্য শাহাদাৎবরণ করতে হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো বলেও মন্তব্য করেন তিনি।
আসমত আলী খান ফাউন্ডেশনের সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোহবহান গোলাপ, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com