সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উপাদান, জড়িতদের শোকজ করবে শিক্ষাবোর্ড

  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১২.৪৮ এএম
  • ২২৬ বার পড়া হয়েছে

যশোর শিক্ষা বোর্ডের যেসব শিক্ষক, ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উপাদান রাখার বিষয়ে জড়িত ছিলেন, তাদেরকে শোকজ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

মঙ্গলবার (৮ নভেম্বর) অধ্যাপক তপন কুমার জানান, “নিয়ম অনুযায়ী যশোর বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঐ শিক্ষকদের কারণ দর্শানোর নির্দেশ দেয়া হবে। এরপর ঐ শিক্ষকদের বিরুদ্ধে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানান অধ্যাপক তপন কুমার সরকার।

গত রবিবার থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে দেশে ২০২১-২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা বোর্ডের প্রশ্নপত্রের একটি প্রশ্ন বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।

একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে নেপাল ও গোপাল দুই ভাই ( নামগুলি সাধারণত হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যবহার করে)। তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। তার বড় ভাইকে শাস্তি দিতে নেপাল বিতর্কিত জমিটি আব্দুল নামে এক মুসলিম ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। নতুন মালিক ঈদুল আজহার সময় ঐ জমিতে একটি গরু কোরবানি দিলে নেপালের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং তিনি ভারতে চলে যান।

প্রশ্নটিতে সাম্প্রদায়িক উপাদান ব্যবহারের জন্য দেশের সাধারণ মানুষ ও শিক্ষাবিদরা এর কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com