সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৪৮ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৬.১৩ পিএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৪৮ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪২৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ০৭ শতাংশ। রোববার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ৭৯ শতাংশ। আজ কমে হয়েছে ১ দশামিক ৭২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৩০ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৯৩০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৯৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৩৯ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩২ জন। শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৯ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com