সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শর্ত পূরণ না হলে নিবন্ধন পাবে না কোন দল : ইসি

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ২.৩৬ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিবন্ধন পেতে দলের নামের বিষয়ে ইসির আইনে কিছু না থাকলেও, তা শালীন এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে- বলছে নির্বাচন কমিশন। আর একটি শর্ত পূরণ না হলে নিবন্ধন পাবে না কোন দল। ৯৮টি দলের আবেদন যাচাই-বাছাই করে ২০২৩ সালের মে মাসের মধ্যেই নিবন্ধন কার্যক্রম শেষ করবে ইসি।
নাকফুল বাংলাদেশ, মুসকিল লীগ, ইত্যাদি পার্টি, বৈরাবরী পার্টি কিংবা বাংলাদেশ বেকার সমাজ, সৎ সংগ্রামী ভোটার পার্টি, বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও ননপ্রবাসী কল্যাণ দল- নাম শুনতে অদ্ভুত মনে হলেও এই দলগুলো নিবন্ধনের জন্য ইসির কাছে আবেদন করা রাজনৈতিক দলের নাম।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে এবার আবেদন করেছে ৯৮টি দল। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দলই নামসর্বস্ব। নিবন্ধনের জন্য দেয়া অফিসের ঠিকানায় পাওয়া যায়নি বাংলাদেশ আম জনতা পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনসহ অনেক দলের কার্যালয়। নামমাত্র সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে; পাওয়া যায়নি ফোনে কিংবা কার্যালয়ে দেখা মেলেনি নৈতিক সমাজ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মত অনেক দলের কাউকে।
প্রকাশনার এই অফিস নতুনধারা বাংলাদেশ-এর রাজনৈতিক কার্যালয় আর এই আইনজীবীর দপ্তরটি বাংলাদেশ জনমত পার্টির। অফিস না থাকার কথা স্বীকারও করছেন তারা। আর ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে যাওয়ার কথা বলছে এবি পার্টি।

নতুনধারা বাংলাদেশের  চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, “কম বড় দল, কতবড় অফিস, কতবড় কার্যালয়, কত বড় শোডাউন করার সামর্থ রয়েছে এসব নিয়ে আমরা ভাবছিনা।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, “আমরা দেখতে চাই ইলেকশন কমিশন নির্বাাচনটা কিভাবে করে। নির্বাচন  কিভাবে করে তা জাতির কাছে পরিষ্কার করে তুলে ধরুক ইসি।

নির্বাচন কমিশনে জমা পড়া দলের এসব উদ্ভট নামের প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, নাম অবশ্যই শালীন ও সামাজিকভাবে গ্রহণযোগ্য হতে হবে।

ইসি বলেন, “কার্যালয় আছে কিনা, জেলা উপজেলায় কার্যক্রম আছে কিনা ইত্যাদি বিভিন্ন তথ্যভিত্তিক ফর্ম রয়েছে সেটায় সব তথ্য ঠিকঠাক থাকতে হবে, তা না হলে নিবন্ধন বাতিল হবে।

৯৮ দলের আবেদন যাচাই-বাছাই করে আগামী বছর মে মাসের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়ার কাজ শেষ করতে চায় ইসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com