সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপির বিক্ষোভ

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ৪.১১ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ করেছে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি।রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের রাস্তায় এ বিক্ষোভ মিছিলের পর সমাবেশ করেন তারা।
সংগঠনটির সদস্য-সচিব বদিউল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা।
বক্তব্য দেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক আতিকুর রহমান, সদস্য সচিব সাইদুর রহমান সাঈদ, যুগ্ম আহ্বায়ক বদরুল হক আজাদ, রুহুল আমিন নাসির, শহিদুল হক, আনিসুর রহমান, শাহাদৎ হোসেন রাজু, দেওয়ান কাওসার, জীবন শফিক, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আহবাব চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাকসুদ এইচ চৌধুরী, খলকুর রহমান, গোলাম এন হায়দার মুকুট, রিজবুল হায়দার ও মাহমুদ হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com