মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বেনাপোলে সীমান্ত থেকে ১০ পিচ স্বর্ণের বারসহ নারী আটক

  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ৪.১০ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে রত্না খাতুন (৩৪) নামে এক নারী চোরাকারবারির কাছ থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
রোববার রাত ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে, পুটখালি গ্রামের আয়না খাতুনের কলাবাগানের মধ্যে ভারতে পাচারের উদ্দেশ্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রত্না খাতুন নামে সন্দেহ ভাজন এক নারীকে আটক করা হয়।

এসময় নারী বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে গোপন স্থানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণেরবার উদ্ধার করা হয়। এবং তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত ১ কেজি ১৬৬ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা। এবং আটক কৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল
পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com