সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মসিকে ৩৩ নং ওয়ার্ডে এলইডি সড়ক বাতির উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১১.৪৮ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

 দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের বাস্তবায়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায়, বিভিন্ন সড়কে সড়ক বাতি স্থাপন প্রকল্পের আওতায় মসিকের ৩৩ নং ওয়ার্ডে শম্ভুগঞ্জ বাজার, চামড়া গুদাম রোড এবং সংলগ্ন নেত্রকোনা রোড, কিশোরগঞ্জ রোড ও সংযুক্ত অভ্যন্তরীন সড়কে এলইডি সড়ক বাতি গত ০৬ নভেম্বর সন্ধ্যায় উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু।

এ সময় উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মনির, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারজাহান ববি কাকলী। এর আগে আরমান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট ২য় পর্যায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ শম্ভুগঞ্জ রেল গেইট এলাকায় শুভ উদ্বোধন করেন মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু।

উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মসিকের প্রধান স্বাস্থ্য কমকর্তা ডা: এস.কে দেবনাথের সঞ্চালনায় নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ এর উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মেয়র মো: ইকরামুল হক টিটু। এ সময় মসিকের স্বাস্থ্য বিভাগের সকল কর্তকর্তা এবং প্রকৌশলী বিভাগের প্রকৌশলী গণ উপস্থিত ছিলেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com