মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে :সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ২.৪৯ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

রোববার সকালে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেনের উদ্বোধনী অনুষ্ঠানে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে আর কোনো মেগা প্রকল্প নয় ।

এসময় বিআরটি প্রকল্পের কাজের জন্য সৃষ্ট দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে, এই প্রকল্পে আর দুর্ভোগ  হবে না। এসময় তার সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা সিটি মেয়র আতিকুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান উপস্থিত ছিলেন। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি দেশে কোন মেগা প্রকল্প করেনি। কোন উন্নয়ন হয়নি। কারা ক্ষমতায় যাবে আর কারা সেফ এক্সিট নেবে তা জনগণই সিদ্ধান্ত নেবে, আপনারা নির্বাচনে আসুন।

সকাল ১১টার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয় ফ্লাইওভারের ঢাকামুখী দুটি লেন। আর এতে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মী ও যানবাহন চালকরা।

ফ্লাইওভারের ঢাকামুখী লেন চালু হওয়ায় গাজীপুর সহ ৩৭টি জেলার মানুষ উপকৃত হবে।

বিআরটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটি নির্মাণ হলে এটিই হবে গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকায় চলাচলকারী দ্রুত, নিরাপদ এবং পরিবেশবান্ধব প্রথম গণপরিবহন ব্যবস্থা। ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ৪.৫ কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার, ৬টি এলিভেটেড স্টেশন, ১০ লেনের টঙ্গী সেতু নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৬৮ দশমিক ৩২ কোটি টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com