শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কক্সবাজারে গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪ টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহত মরিশাসের প্লেন-দে-পাপাই এলাকায় ভারী বাক্সে চাপা পড়ে তিন বাংলাদেশি মৃত্যু ১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩জনে মৃত্যু স্বাস্থ্যব্যবস্থা পুনর্গঠনে সরকারের সমন্বিত পরিকল্পনা ঘোষণা ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন মৃত্যুর ঘটনায় লরি চালক গ্রেপ্তার, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির অন্যতম পূরণ পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে গুরুত্ব, চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক সভা

গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা ২জন গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ২.৩৪ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে
নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে (২২) গলা কেটে ও পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী রনি শেখ ও তার বন্ধু প্রধান সহযোগী আব্বাস ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা।এর আগে, শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্বামীর বাড়ি থেকে আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রেবেকা বেগম বাদি হয়ে আটজনকে আসামি করে  শনিবার (৫ নভেম্বর) সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।   মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, শনিবার ভোর রাতে আছিয়ার স্বামী রনি শেখকে কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রনির প্রধান সহযোগী তার বন্ধু একই গ্রামের জামির ফকিরের ছেলে আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই রাত আটটার দিকে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তার স্বামী ও তার বন্ধু।

উল্লেখ্য, পুলিশ এই ঘটনায় ঘটনার পর রনির পিতা মো. লিটু শেখ এবং তার দুই ভাই ইমরান শেখ ও রুবেল শেখকে গ্রেপ্তার করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com