সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে বিভিন্ন আয়োজনে সমবায় দিবস পালিত

  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১০.৫৭ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহ সমবায় বিভাগের উদ্যোগে ৫১তম জাতীয় সমবায় দিবস শনিবার (৫ নভেম্বর) ময়মনসিংহ বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উন্নয়নের রুপকার মেয়র ইকরামুল হক টিটু।

( মসিক ) মেয়র বলেন- সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেত হবে । সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন সমবায়ের মাধ্যমেই সম্ভব। স্বাধীনতা পরবর্তীকালে দেশের অর্থনৈতিক উন্নয়নে জাতির পিতা গণমুখী সমবায় উন্নয়নের ডাক দিয়েছিলেন। ‘৭৫ এ জাতির পিতাকে হত্যা করার মাধ্যমে ইতিহাসের ছন্দপতন না হলে সমবায়ীদের বর্তমান সমস্যা থাকতো না। মেয়র তার বক্তব্যে সমবায়ের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগকে তুলে ধরে তিনি আরও জানান সমবায়ের ধারণাকে কাজে লাগিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনও প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতি: বিভাগীয় কমিশনার মোঃ আনোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্চ ডিআইজি অফিসের পুলিশ সুপার মাহমুদুর রহমান, টুরিস্ট পুলিশ সুপার মোঃ এ.এ.এম হুমায়ুন কবির পিপিএম, অতি: পুলিশ সুপার ফজলে রাব্বী, ময়মনসিংহ জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্মাদক আবুল হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শাহজাহান পারভেজ।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও সমবায় সংগীত এর মাধ্যমে পতাকা উত্তোলন করা হয় এবং একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১০টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরষ্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com