সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

সাংবাদিক আবুল হাসানের বিরুদ্ধে অপ-প্রচার ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৯.৪৪ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সাংবাদিক আবুল হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) অপপ্রচারকারী মামুন তালুকদারসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)(৩), ২৯(১), ৩১(২)(৩), ৩৫(২) ধারায় মামলা দায়ের করেন সাংবাদিক আবুল হাসান। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) সাংবাদিক আবুল হাসান মামলার বিষয় নিশ্চিত করেন।

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর (শুক্রবার) আবুল হাসান ও তার মামা তাদের নিজস্ব দোকান সংস্কার করতে গেলে রাসেল মুসল্লী অহেতুক তর্ক ও বাধা সৃষ্টি করলে সেখানে হতাহতের ঘটনা ঘটে। সে ঘটনার ৫ দিন পরে ১৪ সেপ্টেম্বর (বুধবার) হেলেঞ্চাবাড়িয়া গ্রামের মানুম তালুকদার শক্রবারের ধারনকৃত ভিডিও আপলোড করে। এবং সেখানে (ফেসবুকে) সাংবাদিক আবুল হাসানকে চাঁদাবাজ ও অপ-সাংবাদিক বলা হয়। এবং অন্যান্য আসামিরা ওই পোস্ট (ভিডিও) শেয়ার করে এবং বাজে মন্ত্যাব্য করে। বাজে মন্ত্যাব্যকারী উপজেলার কড়ইবাড়িয়া ইউপির হেলেঞ্চাবাড়িয়া গ্রামের রফিক হাওলাদারের ছেলে বাইজিদ (২৫), মন্ঠু শিকদারের ছেলে ফয়সাল শিকদার (৩০), বাজে মন্ত্যাব্য ও ট্যাগকারী মোতালিব শিকদারের ছেলে আবির শিকদার ওরুফে সবুজ (২৮), পোস্ট আপলোড ও মন্ত্যাব্যকারী বড়বগী ইউপির ভাইজোড়া এলাকার আ.রহিমের ছেলে ইমরান জিয়া (২৫), আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউপির চরকগাছিয়া গ্রামের মৃত্যু আ.রশিদ মোল্লার ছেলে মিঝান মোল্লা সহ আরো ৪-৫ জনকে অজ্ঞত রাখা হয়।

সাংবাদিক আবুল হাসান বলেন, পটুয়াখালী র ্যাব ৮ এর সদস্যরা ডাকাতি মামলার সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার করে আমায় সংবাদ প্রকাশের জন্য বলে এবং গ্রেপ্তারের ছবি সহ তাকে গ্রেপ্তারের বিস্তারিত আমায় ই-মেইল করে। ওই সংবাদ শেয়ার করে আমার বিরুদ্ধে ফেসবুকে বাজে মন্ত্যাব্য ও অপ-প্রচার করায় বরিশাল সাইবার ট্রাইবুনালে (ক্রাইম) মামলা করেছি। এছাড়াও মামুন তালুকদার সহ অন্যান্য আসামীরা আমার বিরুদ্ধে ফেসবুকে অপ-প্রচার করায় তাদের বিরুদ্ধে মামলা করেছি। মামলা নং-১২১/২০২২

সাংবাদিক আবুল হাসান ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দিগন্তর পত্রিকার নিজস্ব প্রতিবেদক এবং বরগুনা থেকে প্রকাশিত (স্থানীয়) স্বাধীন বানী পত্রিকার তালতলী প্রতিনিধি, তালতলী সাংবাদিক ঐক্যজোটের সভাপতি, ইসলামী ব্লাড ফাউন্ডেশনের আহ্বায়ক, আন্তরজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার জেলা সদস্য, সানমুন শিল্পী গোষ্ঠির সিনিয়র সংগীত শিল্পী ও বরগুনা কেওড়াবুনিয়া আলিয়া মাদ্রাসার সাবেক ভি.পি. সহ একাধিক সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com