মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে ৩ টি ইটভাটা ভেঙ্গে দিল পরিবেশ অধিদপ্তর

  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১১.২৭ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুর বোকাইনগর ইউনিয়নের ৪৩ নম্বর দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গড়ে উঠা শাপলা ব্রিকস ও এমকেএম ইট ভাটাগুলো গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া ইটভাটা মালিক সমিতির সভাপতি মোসলেম উদ্দিনের মিরিকপুর গ্রামের আয়েশা ব্রিকস ফিল্ডও ভেঙে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপপরিচালক মিহির লাল সরদার। শাপলা ইট ভাটার মালিক দাড়িয়াপুর গ্রামের মোঃ স্বপন মিয়া ও এমকেএম এর মালিক তাঁরা মিয়া।

জানা যায়, দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে গড়ে উঠেছে শাপলা ব্রিকস। এর ৩০০ গজের মধ্যে তানিয়া ও এমকেএম নামে আরও দুটি ইটভাটা রয়েছে। ইটভাটাগুলো থেকে নিঃসৃত কালো ধোঁয়ায় ছেয়ে থাকে স্কুলটি। এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে স্কুলের শত শত শিশু শিক্ষার্থী। গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা নির্মাণের কোন সুযোগ নেই। ওই স্কুলটির পাশে স্থাপিত ইটভাটাগুলো আইন না মেনেই স্থাপন করা হয়েছে।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কোনো ভাটা স্থাপন করা যাবে না। এই ইটভাটা নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হওয়ায়, মন্ত্রণালয়ের নির্দেশে তা উচ্ছেদ করা হয়েছে।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ বলেন- তিনটি ইট ভাটার চিমনী ও চেম্বার গুড়িয়ে দেয়া হয়েছে। সময় স্বল্পতা ও এক্সেভেটরটি কিছুসময়ের জন্য নষ্ট হয়ে যাওয়ায় সব অবৈধ ইট ভাটায় অভিযান চালানো যায়নি। তবে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com