সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ৪

  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১১.১২ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে বাড়িতে আগুন লেগে তিন শিশুসহ ৪ জন প্রাণ হারিয়েছে।৩০ অক্টোবর (রোববার) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
নিউ ইয়র্কের দমকল বাহিনী জানিয়েছে, ব্রঙ্কসের ইউনিয়ন পোর্ট বিভাগের ক্যাসেল হিল অ্যাভিনিউয়ের কাছে একটি বাড়ির প্রথম ও দ্বিতীয় তলায় এই আগুন লাগে। আগুনের কারণ অনুসন্ধান চলছে।
স্থানীয় কমান্ডিং অফিসার ইন্সপেক্টর কিয়ন এস. রামসে জানান, কোন দুর্ঘটনার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ১২ ও ১০ বছর বয়সী দুই ছেলেকে মৃত পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ বছর বয়সী এক যুবক ও ১০ মাসের এক কন্যাশিশুকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে এখনও ২ জন গুরুতর অবস্থায় আছেন।
নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে গিয়ে জানান, তারা সব পরিবারের পাশে থাকবেন। দাফন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেয়ার চেষ্টা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com