সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ১১.১৭ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজন মারা গেছেন। আগের দিনও একজন মারা গিয়েছিল। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আজ ৩ হাজার ৮০৪ জনের নমুনায় নতুন করে ১৩৭ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩৭ জন। করোনা সংক্রমণ কমেছে দশমিক ১৮ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল ৩ দশমিক ৬০ শতাংশ। আজ কমে হয়েছে ৩ দশমিক ৪২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ৬৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৮৬৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৭ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬০ জন। শনাক্তের হার ২ দশমিক ৮৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ১৫ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com