সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে সিধলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১১.৩৭ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিন তালুকদারকে (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বাদ যোহর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে সদ্য প্রয়াত এই বীরমুক্তিযোদ্ধার জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয় । এর আগে জানাযা শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস দল এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিনের বাড়ি উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে। তিনি হৃদরোগে ভোগছিলেন ছিলেন। (২৫ অক্টোবর) মঙ্গলবার দিবাগত দিবাগত রাতে এই বীরমুক্তিযোদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির উপস্থিত ছিলেন। এছাড়াও গৌরীপুর উপজেলা সহ দুর- দুরান্তের মুসুল্লিয়ান জানাজার নামাযে উপস্থিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com