সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস বিশ্বের ১১৩ দেশে ভাইরাস ছড়িয়ে পড়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৪.০০ পিএম
  • ৭৪৮ বার পড়া হয়েছে

গত ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী ৪,৫০০ বেশী লোক মারা গেছে।
সরকারি সূত্রে প্রাপ্ত খবরে বুধবার পর্যন্ত এএফপি’র সমন্বিত হিসাবে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫৬৬ জন, মোট সংক্রমিত হয়েছেন ১২৪,১০১ জনের বেশী এবং বিশ্বের ১১৩ দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
ইউরোপে আক্রান্তদের সংখ্যা ২২,০০০ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩০ জন।
চীনের মূল ভূখন্ডে আক্রান্ত হয়েছে ৮০,৭৭৮ জন, মারা গেছেন ৩,১৫৮ জন এবং ৬১,৪৭৫ জন সুস্থ্য হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
চীনের পরে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি,এখানে আক্রান্ত হয়েছে ১২,৪৬২ জন,এদের ২,৩১৩ জন নতুন করে সংক্রমিত হয়েছে।মারা গেছেন ৮২৭ জন।এর পরে ইরানে সংক্রমিত হয়েছেন ৯,০০০, এদের মধ্যে নতুন করে আক্রান্ত ৯৫৮ জন এবং মারা গেছেন ৩৫৪ জন।এরপরে ভাইরাসে ক্ষতিগ্রস্ত দক্ষিণ কোরিয়া ও স্পেন। দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ৭,৭৫৫ জন,এদের মধ্যে ২৪২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং এতে মোট মারা গেছেন ৬০ জন। স্পেনে সংক্রমিত হয়েছেন ২,১২৮ জন,এদের মধ্যে ৫০৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং এতে মোট মারা গেছেন ৪৭ জন।
বলিভিয়া, ব্রুনেই, হন্ডুরাস, আইভরি কোস্ট এবং তুরস্কে প্রথম করোনাভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে। আলবানিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, আয়ারল্যান্ড, পানামা ও সুইডেনে ভাইরাসে একজন করে মারা গেছে।
বুধবার ফ্রান্স জানিয়েছে ,দেশটিতে নতুন করে ১৫ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন, আক্রান্ত হয়েছে ২,২৮১জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com