সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শাহজাহানপুরে ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ১২.৩৭ পিএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

শাহজাহানপুরের ডিআইটি রোডে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আমিন ভূইয়া (৫৫), মোঃ সাইদুল ইসলাম ওরফে রিমন (২৯), মোঃ ফয়সাল ওরফে রমেল (২৬) ও মোসাঃ নাসিমা (৪২)।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সোয়া সাতটায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারি পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম ডিএমপি নিউজকে বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মনবাড়ীয়ার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতেন। পরবর্তী সময়ে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এ বিষয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com