মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে পথ নাটক “ব্লাক নাম্বা”

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ৭.১৮ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ উৎসবের ৩য় দিনের অনুষ্ঠানমালা। উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে বিকাল ৪.৩০ মিনিটে অনুষ্ঠানে ছিলো- নৃত্য, সংগীত, পথনাটক, আবৃত্তি ও শিশু-কিশোর পরিবেশনা।

জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে দর্শনীর বিনিময়ে অনুষ্ঠান শুরু হয়েছে সন্ধ্যা ৭ টায়, কল্পরূপ পরিবেশন করবে আবৃত্তি লক্ষী, নিবেদন পরিবেশন করেছেন সঙ্গীত শ্রীকৃষ্ণের বিলাপ। জাতীয় নাট্যশালা- দর্শনীর বিনিময়ে নাটক শুরু হয়েছে সন্ধ্যা ৭ টায়। নাটক পরিবেশিত হবে- স্পন্দন প্রযোজনা চন্ডালিকা (নৃত্যনাট্য)। এক্সপেরিমেন্টাল থিয়েটার হল- দর্শনীর বিনিময়ে নাটক শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

নাটক পরিবেশিত হয়েছে- সংলাপ গ্রুপ থিয়েটার এর নাটক- বোধ। স্টুডিও থিয়েটার হল-দর্শনীর বিনিময়ে নাটক শুরু হবে সন্ধ্যা ৭ টায়। নাটক পরিবেশিত হয়েছে- রঙ্গপীঠ এর নাটক- মহেশ। ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে-দর্শনীর বিনিময়ে নাটক শুরু হয়েছে সন্ধ্যা ৭ টায়। নাটক পরিবেশিত হয়েছে- পদাতিক নাট্য সংসদ টিএসসি এর নাটক পাকে বিপাকে।

একুশের রক্তাক্ত সিঁড়ি বেয়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। যে-ই আশা – স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল তা স্বাধীনতার পঞ্চাশ বছরে ও পূরণ হয়নি। আমরা সংখ্যাগরিষ্ঠের বাহুবলে ধর্মান্ধ জাতি ‘তে পরিণত হচ্ছি। একদল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে ব্যবহার করে হচ্ছে ব্যক্তিগত ধন-সম্পদশালী। এখনো তারা জাতির পিতা এবং জাতীয় পতাকা’কে অস্বীকার করে বীর-দর্পণে ঘুরে বেড়াচ্ছে। এমনই প্রেক্ষাপটে খেয়ালী’র ২২তম প্রযোজনা, শাহীন আহম্মেদ এর রচনা ও নির্দেশনায় নাটক “ব্ল্যাক মাম্বা ” গঙ্গা – যমুনা সাংস্কৃতিক উৎসবে আগামী ২৮ অক্টোবর বিকাল চার ঘটিকায় মুক্তমঞ্চে মঞ্চস্থ হবে। এই নাটকে অভিনয় করেছেন – সাজ্জাদ হোসেন খান, রানু আরা, মঞ্জুর মামুন, জামান আহমেদ, ফরিদ আলী, ইভা,সহিফা, রবি, নাবিল, ইব্রাহিম, মাহামিদ, অপু সহ অন্যান্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com