সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দমন-অভিযানের মধ্যেও ইরানের দক্ষিণ-পূর্বে বিক্ষোভ ও উত্তেজনা

  • আপডেট সময় রবিবার, ২৩ অক্টোবর, ২০২২, ১২.৩৪ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

শুক্রবার অশান্ত দক্ষিণ-পূর্ব ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, বিক্ষোভকারীরা ব্যাংকে হামলা চালায়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, একজন ঊর্ধ্বতন ধর্মীয় নেতা সারাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত মাসে ২২ বছর বয়সী মাহসা আমিনির পুলিশ হেফাজতে মৃত্যুর পর পাঁচ সপ্তাহ ধরে চলা বিক্ষোভ এই ইসলামিক প্রজাতন্ত্রটিকে গ্রাস করেছে।

শুক্রবার, জাহেদান শহরে বিক্ষোভকারীরা ঢিল ছোঁড়ে এবং ব্যাংকে হামলা চালানোর পরে, পুলিশ কমপক্ষে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে, যাদেরকে “দাঙ্গাকারী” হিসাবে বর্ণনা করা হয়েছে, প্রাদেশিক পুলিশ প্রধান আহমেদ তাহেরিকে উদ্ধৃত করে সরকারী বার্তা সংস্থা আইআরএনএ এ কথা বলেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, জুমার নামাজের পর ৩০০ জন বিক্ষোভকারী শহরে মিছিল করেছে। এতে ব্যাংক ও দোকানের ভাঙা জানালা দেখা গেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলিতে হাজার হাজার বিক্ষোভকারীকে দেখা গেছে “স্বৈরশাসকের মৃত্যু চাই” বলে শ্লোগান দিতে। তারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে উল্লেখ করছিল এবং বাসিজ মিলিশিয়ার প্রসঙ্গে “বাসিজিদের মৃত্যু” বলে শ্লোগান দিতে দেখা যায়। বাসিজ মিলিশিয়াকে বিক্ষোভকারিদের ব্যাপকভাবে দমন করতে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com