সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩.৩১ এএম
  • ৪৩১ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় স্যানিটেশন মাস বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ অক্টোবর ) দুপুরে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় এতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রোকন উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার কমল রায়,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস সহকারী কাজী মাহবুবা হক, মেকানিক শামছুল হক,আজিজুর রহমান, মাহমুদুল হাসান, শামীম আহমেদ, চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল মান্নান , নির্মল রবিদাস, বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ প্রমুখ। ইহা উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কটি প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে এসে শেষ হয়। পরে উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গৌরীপুর উপজেলার একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ রোকন উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com