সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী হলেন আসামী

  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ৩.০৩ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হলেন আসামী। এই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে হত্যাকারী স্বামীকে আটক করেছে পুলিশ

নিহত গৃহবধুর নাম রোজিনা খাতুন। বুধবার মধ্যরাতে এ ঘটনাটি ঘটে। আটককৃত আনোরুল ইসলাম উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী ( আমতলা) ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, আনোয়ারুল ইসলাম পেশায় রিকশা চালক। তিনি বিয়ে করেন ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামের তহুর আলীর মেয়ে রোজিনা খাতুনকে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে। গত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে আনোয়ারুল রিকশা চালিয়ে বাড়ি গিয়েই স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে দা দিয়ে রোজিনাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বাড়ি থেকে পালিয়ে যায় ।

এক সময় মায়ের চিৎকারে ঘুম ভাঙে নিহতের মেয়ে রতœা আক্তার মীমের। পরে সে তার নানী রোকেয়া খাতুনকে খবর পাঠিয়ে বাড়িতে নেয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুতরহাল শেষে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরে ফুলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা করা হয় নিহতের স্বামী আনোয়ারুল ইসলামকে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, রক্তমাখা কাপড়সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

ফুলপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আনোয়ারুল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com