সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিত্যনতুন গান নিয়ে মাঠে আসছেন নতুন সংগীত শিল্পী শখিনা আক্তার পপি

  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ২.৪২ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রামের বন্দর থানাধীন ৩৮নং ওয়ার্ড সাব্বির বিল্ডিং এলাকায় বসবাস করে আসছেন নতুন সংগীত শিল্পী শখিনা আক্তার পপি।

নতুন সংগীত শিল্পী শখিনা পপির পিতা মোঃ উলু মিয়া,মাথা রঞ্জুনী বেগম,গ্রামের বাড়ী তৈতুর শহর থানা,শাহরাস্তী জেলা,চাঁদপুর এই নতুন সংগীত শিল্পীর বর্তমান ঠিকানা সাব্বির বিল্ডিং কলসিদিঘীর পার রোড এলাকায়।

২১ অক্টোবর রোজ শুক্রবার বিকেল শখিনা আক্তার পপির সংগীত জগতে আসার ব্যাপারে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,পৃথিবীতে আমার কেউ নেই,আমার মা বিগত ৩১ মার্চ ২০২২ সালে মৃত্যু বরণ করেন,এর পর থেকেই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার মায়ের স্থানে বসিয়েছি, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে ডিজিটাল দেশে ডিজিটাল গান নিয়ে সামনের দিকে পথচলা শুরু করেছি।জীবনে যতদিন বাঁচব ততদিন আমি আমার মায়ের ছাত্রছায়ায় বেঁচে থাকতে চাই,জীবনে একবার হলে ও আমি আমার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে দেখা করব।কারণ তিনিই এখন আমার মা,তিনি ছাড়া আমার আর কাউকে নাই।

সংগীত জগতের ব্যাপারে তিনি আরও বলেন,বর্তমানে দেশের গানের অবস্থা আগের মতো আর নেই, ইচ্ছা করলেই তো আর গান গাইতে পারব না,অনেক কিছু বোঝার বিষয় থাকে,আপাতত এর বাইরে কোন পরিকল্পনা নেই,তবে নিজের গান নিয়ে সামনের দিকে কিছু পরিকল্পনা করার চেষ্টা করছি,বিশেষ করে সিঙ্গেল গানের পরিকল্পনা।

তিনি আরও বলেন,পুরোদমে কাজ করতে চাই ঠিক করেছি আমার ভোক্তারা আমাকে সার্পোট দিয়ে গান গাওয়ার জন্য উৎসাহিত করবে,সিঙ্গেল গানের পাশাপাশি অ্যালবাম প্রকাশ করার ইচ্ছা আছে, অডিও গানের পাশাপাশি মানুষ এখন দেখতে চায় কোন শিল্পী কোন ধরনের গান করছেন,তাই দর্শকের চাহিদা অনুযায়ী কিছু গানের ভিডিও করার পরিকল্পনা রয়েছে,বলে জানান এই নতুন সংগীত শিল্পী শখিনা আক্তার পপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com