সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির রাজনীতি চাঙ্গা হচ্ছে

  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১.৪৫ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহে জেলা বিএনপির উদ্যোগে আগামী ২৩ অক্টোবর ঈশ্বর গঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে বিএনপির রাজনীতি। স্থানীয় নেতাদের উপস্থিতিতে প্রতিদিন হচ্ছে জনসংযোগ, লিফলেট বিতরণ, কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে চলছে মিছিল সমাবেশ।

ওই সমাবেশকে সামনে রেখে চাঙা উঠছে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। যার ইতিবাচক প্রভাব পড়েছে তৃণমূলেও। ২৩ অক্টোবর সমাবেশের আগে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতা কর্মীদের উজ্জীবিত করার লক্ষে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেতারা।

এদিকে সমাবেশের দিনক্ষণ বার বার পেছানো ও ভেন্যু নির্ধারণ করতে জঠিলতার মাধমেই বিএনপি তিনটি সম্ভাব্য স্থান সামনে রেখে তৎপরতা চালাচ্ছিল। ওই সমাবেশে স্মরণকালের সর্বাধিক জনসমাগম ঘটানোর প্রত্যাশা নেতারা। নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং বিভিন্ন স্থানে গুলিতে পাঁচ নেতা নিহত হওয়ার প্রতিবাদসহ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী গণ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি’র কর্মী সমাবেশ বলেন জানান স্থানীয় নেতারা। গণ আন্দোলনকে বেগবান করতে এই কর্মী সমাবেশের মাধ্যামে উপজেলা বিএনপির আগামী নেতৃত্ব নির্ধারণ হতে পারে বলেও জানিয়েছেন বিএনপির একাদিক নেতা।

সমাবেশ সফল করতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত প্রস্তুতি সভাও হয়েছে। ওই কর্মী সমাবেশ সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়ে ইউনিয়ন পর্যায়ে মিছিল হচ্ছে নিয়মিত। এরপর বিএনপি জোরেশোরে সমাবেশের প্রস্তুতি শুরু করলেও কোথায় সমাবেশ হবে তা চূড়ান্ত করতে হিমশিম খাচ্ছেন দলটির নেতারা।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ বলেন, সমাবেশ হবে মানুষের অধিকার নিশ্চিত করার দাবিতে। এতে ব্যাপক মানুষের সমাগমের আশা করছেন তারা। এ কারণে তিনটি স্থানের নাম উল্লেখ করে জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করার পর ঈশ্বরগঞ্জ ইউপির পাশে জয়পুর এলাকায় সমাবেশের প্রস্থুতি নেয়া হচ্ছে। অন্যান্য গুলো শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় অনুমোন পায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com