সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ সিটি কর্পোরেশন ডেংগু মুক্ত রাখতে চলছে ক্রাশ প্রোগ্রাম

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১২.৪১ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশে চলছে ক্রাশ প্রোগ্রাম। সিটির ৩৩ টি ওয়ার্ডের ১৪০টি হটস্পটকে বিশেষ গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ করা হচ্ছে। এ কার্যক্রমে সিটি কর্পোরেশন এলাকাকে ৩টি ভাগে ভাগ করে মশকনিধন করা হচ্ছে, যা শেষ হবে আগামী ২৪ অক্টোবর। গত ১১ অক্টোবর এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। এ সময় মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মশক নিধনে নিয়মিত কার্যক্রের সাথে ক্রাশ প্রোগ্রাম, পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতা কার্যক্রম ইত্যাদি পরিচালনা করা হচ্ছে। এছাড়া এডিস মশার লার্ভা সনাক্তকরণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com