সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নেপথ্যের কারিগর-রাশেদুজ্জামান সোহাগ

  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১১.১৮ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ চলচ্চিত্র নির্মাণের পেছনে নির্মাতা ছাড়াও যেকজন ব্যাক্তির প্রত্যক্ষ সৃজনশীল ভূমিকা থাকে, তাদের মধ্যে একজন সম্পাদক অগ্রগণ্য। চলচ্চিত্র সম্পাদক রাশেদুজ্জামান সোহাগ তেমনি একজন নেপথ্যের কারিগর। তিনি মাছরাঙা প্রোডাকশন লিমিটেড থেকে কর্মজীবন শুরু করেন। প্রাণ-আরএফএল গ্রুপ, বিবিসি মিডিয়া অ্যাকশনসহ বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রোডাকশন স্টুডিওর সাথে কাজ করে ভারী করেছেন প্রশংসার ঝুলি। প্রায় ১৪ বছরের অধিক সময়ের ক্যারিয়ারে নিজেই শুরু করেছেন ‘পোস্ট সার্কেল’ নামে একটি পোস্ট প্রোডাকশন হাউজ। তিনি সম্পাদনা ও কালার গ্রেডিং করেছেন প্রায় ৫০০০ এর অধিক বিজ্ঞাপনচিত্র। সম্পাদনা করেছেন মেঘা সিরিয়াল, ড্রামা সিরিয়াল, ড্রামা, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি ইত্যাদি। উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে- ‘ইট কাঠের খাঁচা’, ‘লাবন্য প্রভা’, ‘চিঠি’, ‘কাগজের মানুষ’, ‘চোর ও নোভেলিস্ট’, ‘এক্স-ফেক্টর-২’, ‘দৈনিক তোলপাড়’ ইত্যাদি।

সম্প্রতি রাশেদুজ্জামান সোহাগ এর সম্পাদনার টেবিলে যোগ হয়েছে আরও কয়েকটি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। এর মধ্যে সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘জামদানী’ মুক্তির অপেক্ষায় আছে মুহম্মদ জাফর ইকবালের গল্পে আবু রায়হান জুয়েলের পরিচা্লনায় চলচ্চিত্র ‘এ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। দেশের বাইরের একটি বড় ফ্যাস্টিভালে জমা পড়েছে ‘ট্রিনিটি’। কালার গ্রেডিং করেছেন বিভিন্ন চলচ্চিত্র- ‘পিপড়াবিদ্যা’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কমলা রকেট’, ‘ডুব’, ‘কাঠবিড়ালী’, ‘দেশান্তর’, ‘আয়েশা’, ‘দ্যা লাস্ট পোস্ট অফিস’, ‘ভালো থেকো ফুল’, ‘অতিথি’ ইত্যাদি। বর্তমানে চলচ্চিত্র ও ওয়েব সিরিজেই সময় বেশি দিচ্ছেন রাশেদুজ্জামান সোহাগ। উল্লেখযোগ্য ওয়েব সিরিজ-‘লেডিস এন্ড জেন্ট্যালম্যান’, ‘সিন্ডিকেট’, ‘হাই অন লাইফ’, ‘দ্বিতীয় কৈশর’, ‘নীল দরজা’ ইত্যাদি। ভবিষ্যতে যাতে বাংলাদেশের পরিচালকদের পোস্ট প্রডাকশনের কাজে বিদেশে যেতে না হয় তাই বাংলাদেশেই তৈরি করতে চান ভারত ও থাইল্যান্ডের সমমানের একটি পোস্ট প্রোডাকশন স্টুডিও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com