সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে ইয়াসিন আরাফাত ফাউন্ডেশনের উদ্যোগে গনিত উৎসব উদযাপিত

  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১১.০৩ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় এই প্রথম অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব । ইয়াছিন আরাফাত ফাউন্ডেশন এর আয়োজনে শুক্রবার সকাল ১০টায় কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। গনিত উৎসবে গৌরীপুরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত দুটি শিফটে শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহন করে।

গণিত উৎসবের ২য় পর্বে ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বেসিক লার্নিং সেন্টারের পরিচালক এইচ.টি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মোঃ মহসিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮নং ডৌহখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ কাইয়ুম।
এছাড়াও পরীক্ষার খাতা মুল্যায়ন ও সার্বিকভাবে সহযোগিতা করেন চান্দের সাঁটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমূদ ভৌমিক, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শুহরাব হোসেন, বর্ণমালা কিন্ডারগার্টেনের পরিচালক বিদুৎ কুমার নন্দী, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক কামরুল হোসেন, কলতাপাড়া আইডিয়া স্কুলের পরিচালক আব্দুল মন্নাফ, নন্দীগ্রাম ইবতেদায়ী মাদ্রাসার সিনিয়র শিক্ষক ডাঃ আব্দুস সালাম, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুস সামাদ, এছাড়াও “ইয়াসিন আরাফাত ফাউন্ডেশনে”র সদস্য ইমরান, দ্বীন ইসলাম, শাহপরান, বিপুল, রাহাত, সৌমিত্রা,মুসলিমা,লিজা,আব্দুলাহ,চয়ন,রবিন,ইমন,হৃদয়, সাব্বির, ঝিনুক, স্বাধীন, সিয়াম, আল-আমীন ও সায়লা প্রমূখ ।

গণিত উৎসবে মাধ্যমিক পর্যায়ে প্রতি ক্লাসে ৫ জন শিক্ষার্থীথেকে মোট ২৪ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও মেডেল উপহার দেওয়া হয়।এছাড়াও অংশগ্রহনকারী সকল স্কুলের মাঝে অধিক শিক্ষার্থী অংশগ্রহণকারী তিনটি বিদ্যালয়কে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com