সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৬.৩৭ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর উদ্যোগে এ র‌্যালী, আলোচনা সভা ও ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্ধার কর্মিদের অংশগ্রহনে ভূমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।
র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মেহেদী হাসান প্রমুখ।
আলোচনা সভা ও মহড়া প্রদর্শন অনুষ্ঠানে সকল ইউপি চেয়ারম্যানগন, সরকারী দপ্তরের কর্মকর্তাগণ,  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com