সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

তালিবানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১.৪৯ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানে নারী ও মেয়েদের প্রতি দমনমূলক আচরণের শাস্তি হিসেবে মঙ্গলবার তালিবানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যারা নিয়ন্ত্রণমূলক নীতি ও সহিংসতার মাধ্যমে নারীদের দমন করার সাথে জড়িত তালিবানের সেইসব বর্তমান বা সাবেক সদস্য এবং অন্যান্যদের জন্য নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি প্রকাশ করেছেন।

ব্লিংকেন জাতিসংঘের আন্তর্জাতিক কন্যা শিশু দিবসে এ ঘোষণা দেন। তিনি বলেন, “একটি গুরুতর উদাহরণ হিসাবে, এক বছরেরও বেশি সময় ধরে, আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের রীতিমতো নিয়ম করে ষষ্ঠ শ্রেণির বাইরে স্কুলে যেতে বাধা দেওয়া হয়, এবং তাদের ফিরে আসার আর সুযোগ দেখা যায় না।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর পশ্চাদপসরণের পরপরই ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসা কট্টরপন্থী তালিবান মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যেতে বিধিনিষেধ দিয়েছে। তবে নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়ার অনুমতি পায়।

সম্প্রতি কাবুলের একটি ক্লাসরুমে আত্মঘাতী বোমা হামলায় পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়ার সময়ে কয়েক ডজন শিক্ষার্থী হতাহত হয়।

জাতিসংঘ জানিয়েছে, ৪৬ জন মেয়ে ও তরুণীসহ মোট মৃতের সংখ্যা ৫৩ জনে দাঁড়িয়েছে।

বোমাহামলাকারী পৃথক একটি পাঠকক্ষে নারীদের পাশে নিজেকে উড়িয়ে দেয়, যেখানে শত শত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য একটি অনুশীলন পরীক্ষা দিচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com