সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দুর্গাপুরে সুব্রত সাংমা হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২, ১১.৩৮ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উল্লাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যা মামলার আসামি বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়াল কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আনিস আহমেদের নেতৃত্বে বাগেরহাটের মংলা পৌর শহরের মনপুরা ব্রিজ সংলগ্ন তোতার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোংলা পৌর এলাকার তোতা মিয়ার জামাই রুবেলের বাড়ী থেকে আবদুল আওয়াল কে আটক করা হয়। এ পর্যন্ত হত্যা মামলায় আব্দুল আওয়াল, মো. ইসমাইল হোসেন ও মো. হযরত আলী কে আটক করা হয়েছে।

গ্রেফতার হওয়া আবদুল আওয়াল দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের বাসিন্দা। নিহত সুব্রত সাংমা সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ভাতিজা এবং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ২৯ সেপ্টেম্বর বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে আবদুল আওয়ালের লোকজন হামলা চালায় সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বোন কেয়া সাংমা বাদী হয়ে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com