সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজে ঈদে মিলাদুন্নবী পালিত

  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১.৫১ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধনীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় কলেজের ব্যারিস্টার রফিক-উল হক মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আশরাফ-উজ-জামান, উপ অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা হারুন অর রশিদ প্রমূখ।

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনাদর্শ নিয়ে কুরআন ও হাদিস থেকে আলোচনা করেন মাওলানা ড. হাবিবুর রহমান। অনুষ্ঠানে নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন শিল্পী লিটন হাফিজ চৌধুরী। এসময় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ ও নাসিং ইনস্টিটিউড এর শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা সকলকে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জীবনাদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com