সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাজার সিন্ডিকেট,লুটপাট কারসাজি বন্ধ করতে হবে স্বাধীননতা বিরোধী লাইসেন্স দেয়া যাবে না- হাসানুল হক ইনু এমপি

  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২, ১.১২ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা ৮ই অক্টোবর ২০২২ শনিবার সকাল ১১ টায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা রাজশাহীর শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক তথ্য মন্ত্রী ও মুক্তি যুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনু এমপি।সভায় বক্তব্যকালে ইনু বলেন বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে,লুটপাট,কারসাজি অনিয়ম দূর্নীতি বন্ধ করতে হবে।স্বাধীনতা বিরোধী লাইসেন্স দেয়া যাবে না,দেশ বিরোধী,মুক্তিযুদ্ধ বিরোধী,শক্তির অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার পায়তারা রুখে দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নারীনেত্রী শিরিন আক্তার এমপি,আরো বক্তব্য রাখেন,জাসদের সহ সভাপতি আব্দুল হাই তালুকদার,উপদেষ্টা মণ্ডলীর সদস্য শ্যামল কুমার রায়,জাসদের সহ সভাপতি শফিউদ্দিন মোল্লা, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম,স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু,জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, রাজশাহী মহানগর জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আব্দুল্লা আল মাসুদ শিবলী, কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসিহ প্রমুখ।

উক্ত সভা সঞ্চালনা করেন বগুড়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আঃলতিফ ববি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com