সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

উত্তর কোরিয়া ২ টি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

  • আপডেট সময় শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ৩.৪২ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার ভোরে উত্তর কোরিয়া আরও দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসআরবিএম) নিক্ষেপ করেছে। জাপানের ওপর দিয়ে দেশটি তাদের সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দিতে সক্ষম এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাত্র দুইদিন পরে এসআরবিএম দুটি নিক্ষেপ করে। এই উৎক্ষেপণ আঞ্চলিক নেতাদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছে।

গত সপ্তাহের নৌ মহড়ার পর ইউএসএস রনাল্ড রেগান সুপারক্যারিয়ারকে কোরীয় উপদ্বীপে ফেরত পাঠানোর একদিন পর উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করে। ১২ দিনে এটি উত্তর কোরিয়ার ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

গত সপ্তাহের নৌ মহড়াটি উত্তর কোরিয়াকে অতিরিক্ত উস্কানির বিরুদ্ধে চাপ দেয়ার জন্য কৌশলের অংশ ছিল।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা “একদম অগ্রহণযোগ্য।

প্রধানমন্ত্রী কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বৃহস্পতিবার ফোনে আলাপ করবেন।

জাপানের ওপর দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর প্রথম ভাষ্যে উত্তর কোরিয়া ইঙ্গিত দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়েছে। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউএসএস রনাল্ড রিগানকে এই অঞ্চলে পুনরায় মোতায়েন করে “স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি” ডেকে আনার অভিযোগ করেছে।

নিমিতজ-শ্রেণির বিমানবাহী রণতরী রাত ৮টার দিকে দক্ষিণ কোরিয়ায় ফিরেছিল। বুধবার প্রেসিডেন্ট ইউন সাংবাদিকদের একথা জানান।

মঙ্গলবার উত্তর কোরিয়ার উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে বাহকটিকে পুনরায় মোতায়েন করার মতো বিরল সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে জেসিএস।

উত্তর কোরিয়া গত সপ্তাহে পূর্ব সাগরে নজিরবিহীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যখন সেখানে যুক্তরাষ্ট্রের সুপারক্যারিয়ার সমন্বিত একটি বৃহৎ মহড়া চলছিল। ইওয়া ওমেন্স ইউনিভার্সিটির উত্তর কোরিয়া স্টাডিজের অধ্যাপক পার্ক ওয়ান-গন এটি উল্লেখ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com