সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের বাইপাস সড়কগুলো গর্তে মরণফাঁদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১০.১৫ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ মহানগরীর একটি ব্যস্ততম সড়ক কেওয়াটখালি- দীঘারকান্দা বাইপাস। নগরীকে যানযটমুক্ত রাখতে এই সড়ক ব্যবহার বাস- ট্টাকসহ অসংখ্য যানবাহন প্রতিদিন শেরপুর, নেত্রকেনাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে।

তবে সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সংস্কার ও মেরামতের অভাবে ব্যস্ততম সড়কটিতে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। পানি জমে এসব খানাখন্দ কাঁদা-জলে একাকার হয়ে থাকে। এতে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। আহতও হচ্ছেন অনেক। দিনভর সৃষ্টি হয় যানজটের। ফলে ঝুঁকি আর দুর্ভোগ নিয়ে এই বাইপাসে চলতে হয় দূরপাল্লার যাত্রী আর যানবাহনকে। এরমধ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ছোট-বড় খানাখন্দে পানি জমে সড়কটি আরও বিপজ্জনক হয়ে পড়ে। প্রায়ই গর্তে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহন। আহতও হচ্ছেন অনেকে।

পরিবহন চালকরা জানান, ময়মনসিংহের শেরপুর, হালুয়াঘাট, নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে রাজধানীমুখী দূরপাল্লার যানবাহনসহ পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহনকে কেওয়াটখালি-দীঘারকান্দার তিন কিলোমিটার বাইপাস সড়ক ব্যবহার করতে হয়। দীর্ঘদিন ধরে মেরামত ও সংস্কার না হওয়ায় বাইপাস সড়কটি বেহাল হয়ে পড়েছে। পুরো সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত ও খানাখন্দের। সড়কের সিলকোট ও কার্পেটিং উঠে ইট-সুরকি বের হয়ে পড়েছে।

সিএনজিচালিত অটোরিকশার চালক কামরুল ইসলাম বলেন, ছোট-বড় খানাখন্দে পড়ে গাড়ির পাতি ভেঙে যাচ্ছে। কাঁদা-জলে উল্টে পড়ে আরোহীরা আহত হচ্ছেন। দুর্ঘটনা ছাড়াও খানাখন্দের কারণে প্রতিদিন এই সড়কে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজটের। এ সময় দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির সীমা থাকে না। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় তাদের।

অনেক সময় যানজট বাইপাস ছেড়ে নগরীর দীঘারকান্দা, মাসকান্দা, চরপাড়া, পাদ্রী মিশন রোড হয়ে পাটগুদাম ব্রিজ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে পুরো নগরীতে সৃষ্টি হয় অচলাবস্থার। দীঘারকান্দা মোড়ে আরসিসি ঢালাইয়ের কাজ এই অবস্থাকে আরও অসহনীয় করে তুলেছে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে। ভুক্তভোগী চালক ও যাত্রীদের দাবি বিকল্প ব্যবস্থা রেখে দ্রুত যেন উন্নয়ন কাজ শেষ করা হয়।

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম বলেন, কেওয়াটখালি থেকে দীঘারকান্দা বাইপাস মোড় পর্যন্ত সড়কটির অবস্থা খুবই বেহাল। খানাখন্দের কারণে যানচালক এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত উন্নয়ন ও সংস্কার কাজ শেষ করার দাবি জানান তিনি।

ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, বাইপাস সড়কের তিন কিলোমিটার মেরামতে টেন্ডারের পর ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে। পিরিয়ডিক মেইন্টেন্যাস প্রকল্পের (পিএমপি) আওতায় ২০ কোটি টাকা ব্যয়ে মেরামত কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করার কথা রয়েছে। এ সময় উন্নয়ন কাজের জন্য দূরপাল্লার যাত্রীদের কিছুটা দুর্ভোগ মেনে নেওয়ার অনুরোধ করেছেন সড়ক বিভাগের এই প্রকৌশলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com