সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে শেষ হলো দুর্গাপুজো

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১০.৩৪ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহে বুধবার ( ৫ অক্টোবর) সকালে দর্পণ নিরঞ্জন ও প্রতিমা বিসর্জ্জনের মধ্যদিয়ে মহাবিজয়া দশমী এবং তিনব্যপী শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে।

এদিন সকাল সাড়ে ৬টায় মহাবিজয়া দশমী (বিহিত) পূজা এবং পূজা সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল গ্রহণ।

গতকাল বুধবার বিকেলে বিজয়া দশমী উপলক্ষে ময়মনসিংহ আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) দূর্গাবাড়ী মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গন থেকে এক বিজয়ার শুভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারীঘাটস্থ ব্রহ্মপুত্র নদের পাড়ে গিয়ে শেষ হয়। বিজয়ার শুভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সিটির প্যানেল মেয়র-১ আশিফ হোসেন ডন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) কমিটির সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহাসহ ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন।

এদিকে কাচারীঘাটস্থ ব্রহ্মপুত্র নদের পাড়ে বির্সজন ঘাটে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে প্রতিমা বির্সজনে আসা পুজারী ভক্তবৃন্দদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্যানেল মেয়র-১ আশিফ হোসেন ডন। এসময় বিশর্জন ঘাটে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপিসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্দ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমা নিরঞ্জনকালে ঘাটে ও রাস্তায় সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস টিম ও স্বেচ্ছা সেবক নিয়োজিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ অঞ্চলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com