সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেধাবী ও তরুণ নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন করা সম্ভব।—-শাওন

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৬.১৬ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ আগামী ১৭ অক্টোবর ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে গৌরীপুর উপজেলা থেকে ( ৫ নং ওয়ার্ড) সদস্য প্রার্থী সম্রাট হোসেন শাওন একজন গ্রহনযোগ্য প্রার্থী। তিনি গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ ( কলাবাগান) এলাকার খ্যাতিমান চিত্রশিল্পী আফজাল হোসেন বাহাদুরের পুত্র। তিনি উপজেলার অধিকাংশ লোকজনের নিকট সুপরিচিত ও সুশীল সমাজের ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি প্যানা, পোষ্টার, লিফলেট নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে স্থাপন করে ভোটারদের মন আকৃষ্ট করেছেন এবং সকল ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। সাধারণ ভোটারদের মুখে মুখে শোনা যায় সম্রাট হোসেন শাওনের কথা। আগামী ১৭ তারিখ জেলা পরিষদ নির্বাচনে তারা ঠিক করেছেন শাওনকে ভোট প্রদান করে বিজয়ী করবেন। শাওন,বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক। আগামী জেলা পরিষদ নির্বাচনে তিনি সকল ভোটারদের ঘুড়ি প্রতিকে ভোট প্রদানসহ আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন মেধাবী ও তরুণ নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন করা সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com