সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ার ফুটবল মাঠে সংঘর্ষে নিহত ১২৫ জন

  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৭.৩৩ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ার স্থানীয় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের মধ্যে ৩২ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। ফুটবলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক বিপর্যায়ের নেপথ্যে জড়িতেদের খুঁেজ বের করতে পুলিশকে নির্দেশ দিয়েছে সরকার।
শনিবার রাতে মালাং শহরের ওই ঘটনায় ১২৫ ব্যক্তি নিহত হয়েছে বলে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩২৩ জন।

সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করায় পদদলিত হয়ে বেশীরভাগ সমর্থকের মৃত্যু হয়েছে। নারীর ক্ষমতায়ন ও শিশু সুরক্ষা বিষয়ক মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিশৃঙ্খলায় আটকে থাকা কয়েকডজন শিশু প্রাণ হারায়।
নাহার নামের ওই কর্মকর্তা জানান,‘ সর্বশেষ যে তথ্য আমরা হাতে পেয়েছি, তাতে ওই ঘটনায় ১২৫ জন মারা গেছেন যাদের মধ্যে ৩২ জন শিশু। এদের মধ্যে তিন থেকে চার বছর বয়সি শিশুও রয়েছে।
এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকায় ইন্দোনেশিয়ার মুখ্য নিরাপত্তা মন্ত্রী মাহফুদ এমডি ঘটনা তদন্তে একটি টাস্কফোর্স গঠনের ঘোষনা দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন,‘ আগামী কয়েকদিনের মধ্যে অপরাধীকে খুঁজে বের করার জন্য আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনেরও নির্দেশ দিয়েছি। আশা করছি জাতীয় পুলিশ তাদের নিরাপত্তা পদ্ধতিরও পর্যালোচনা করবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com