সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এমপি অসীম কুমার উকিলের নেতৃত্বে কেন্দুয়ায় আনন্দ শোভাযাত্রা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২, ১০.২০ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের উনানয়নের রুপকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষে কেন্দুয়ায় অসীম কুমার উকিলের নেতৃত্বে বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার দুপুরে উপজেলা সদরে বিশাল বর্নাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জেলা পরিষদ মালটি পারপাস হলে আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভুঞার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা – ৩ আসনের এমপি অসীম কুমার উকিল বলেন শেখ হাসিনার ৭৬ বছরের সংগ্রামী জীবন আমাদের প্রেরনার উৎস্য।

নিজের জীবন বাজী রেখে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরনের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।অসীম কুমার উকিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মাকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আবারো শেখ হাসিনাকে প্রধান মন্ত্রীর আসনে অধিষ্টিত করার জোর দাবি জানান।

সভায় আরও বক্তব্য রাখেন নেত্রোকোানা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এডভোকেট অসীত কুমার সরকার সজল, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান লিটন, জি এ এম খান পাঠান বিমল কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুল হাসান ভুঞা প্রমুখ। জন্মদিনের আয়োজনে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com